শুক্রবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া বাজার এলাকার পল্লীমঙ্গল হাট শাখায় এ চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।
.png)
তিনি জানান, শাখারিয়া বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। তবে কত টাকা চুরি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ম্যানেজার আসছেন, তিনি এলে বিস্তারিত জানা যাবে।