ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংক চুরি করে নতুন তালা লাগিয়ে গেল চোর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১৯ আগস্ট ২০২৩
ব্যাংক চুরি করে নতুন তালা লাগিয়ে গেল চোর
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা বাজার শাখায় টাকা চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের শাটারের তালা ভেঙে সাড়ে চার লাখ টাকা ও দুটি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি দেখে পুলিশকে জানান। খবর পেয়ে বাহিরদিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং মানসা শাখার পরিচালক রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শাটারের তালা ভেঙে ব্যাংকের ভেতর প্রবেশ করেন। এরপর স্টিলের আলমারীর তালা ভেঙে ৪ লাখ ৫৯ হাজার টাকা ও ব্যাংকের দুটি টোকেনের ডিভাইজ চুরি করে নিয়ে গেছেন। তারা যাওয়ার সময় শাটারে নতুন একটি তালা লাগিয়ে গেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Advertisement

ফকিরহাট মডেল থানার ওসি আলীমুজ্জামান জানান, মৌখিকভাবে বিষয়টি তিনি জেনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করলে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!