ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বাবার মামলায় ছেলে কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ২৬ জানুয়ারি ২০২৪
জামালপুরে বাবার মামলায় ছেলে কারাগারে
গ্রেফতারকৃত মো. হাবিব শেখ

জামালপুরের মেলান্দহে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে বাবার করা মামলায় ছেলে মো. হাবিব শেখকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাবিব শেখকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) রাতে থানায় মামলাটি করেন ভুক্তভোগী বাবা। গ্রেফতারকৃত মো. হাবিব শেখ ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা গেছে, বৃদ্ধ বাবা-মাকে ভরণ-পোষণের খরচ দেন না ছেলে হাবিব। উল্টো তাদের মারধর করেন। গত বুধবার (২৪ জানুয়ারি) মারধরের শিকার হয়ে ছেলের নামে মামলা করেন বাবা মো. তোফাজ্জল হোসেন। পরে রাতেই অভিযান চালিয়ে হাবিব শেখকে গ্রেফতার করে পুলিশ । 

Advertisement

ভুক্তভোগী বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে আমার সব জায়গা জমি ও অর্থ সম্পদ নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের কোনো ভরণ-পোষণ ও চিকিৎসার খরচ দেয় না। কিছু বলতে গেলে আমাদের মারধর করতে আসে।

মেলান্দহ থানার ওসি রাজু আহম্মেদ বলেন, বৃদ্ধ মা-বাবাকে মারধরের ঘটনায় বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!