ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার মামলায় ছেলে-পুত্রবধূ কারাগারে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ৪ আগস্ট ২০২২
বাবার মামলায় ছেলে-পুত্রবধূ কারাগারে
আত্রাই থানা, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে বাবার করা মামলায় পুত্রবধূসহ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার বিলগলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- একই গ্রামের সখিমুদ্দিনের ছেলে ২৭ বছর বয়সী তুহিন ও তার পুত্রবধূ ২০ বছরের মানিয়া আকতার।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা করেন সখিমুদ্দিন। পরোয়ানাভুক্ত হওয়ায় বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুহিন ও তার স্ত্রী মানিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান বলেন, গ্রেফতার তুহিন ও মানিয়াকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!