ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২৫ জানুয়ারি ২০২৪
আখাউড়ায় ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০০ ইয়াবাসহ আশরাফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইলের রাজগাতী গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আখাউড়া-ধরখার সড়কের নিম পল্লীর সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় আশরাফুলকে দেখে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে ৫০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!