ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে দুই লাখ টাকায় বিক্রি হলো ৯টি মাছ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ২৫ জানুয়ারি ২০২৪
সুন্দরবনে দুই লাখ টাকায় বিক্রি হলো ৯টি মাছ
ছবি: সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি এলাকায় নদীতে ধরা পড়া চারটি ভোল মাছ ও পাঁচটি মেদ মাছ ২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী ২ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।

এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি এলাকার বিবিখালী ও মাঠিয়া খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।

Advertisement

জানা যায়, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুল। তাদের জালেই ধরা পড়ে চারটি ভোল ও পাঁচটি মেদ মাছ।

মাছের ক্রেতা মুসা গাজী জানান, সুন্দরবনে যে কয় প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা যায়। এই মাছ খুব দামি এবং বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে। আবার অপারেশনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয়। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।

তিনি আরো জানান, নিলামের মাধ্যমে ২ লাখ টাকায় মাছগুলো কিনে নেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!