ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে উঠল ২০৫ কেজির ‘ভোল মাছ’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১০ জানুয়ারি ২০২৪
জেলের জালে উঠল ২০৫ কেজির ‘ভোল মাছ’
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে জেলে নুর মোহাম্মদের জালে ধরা পড়েছে ২০৫ কেজি ওজনের ‘ভোল মাছ’। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ২ লাখ ৬৫ হাজার টাকায়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। এর আগে, সোমবার ভোরে সাগর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর জেলে নুর মোহাম্মদের জালে ভোল মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা বলছেন, এত বড় ভোল মাছ তারা এর আগে কখনো দেখেনি। এই মাছ খেতে খুবই স্বাদের হয়ে থাকে। ভোল মাছ যত বেশি ওজন হয় তত বেশি সুস্বাদু হয়ে থাকে।

Advertisement

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালীর এক জেলের টানা জালে ভোলমাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২০৫ কেজি।

তিনি বলেন, এটি গভীর সাগরের মাছ। হয়তো উপকূলের কাছাকাছি আসায় জেলের জালে ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু এ মাছের বৈজ্ঞানিক নাম ‘অরেঞ্জ স্পট গ্রুপার’। এ মাছ আকার এবং ওজনে আরো অনেক বড় হয়ে থাকে। তাছাড়া ভোল মাছ বিভিন্ন জাতের রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!