বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে অভিযান চালিয়ে এ ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার দায়ে এটি সিলগালা করা হয়।
.png)
কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিমুল মিল্লাত জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে হচ্ছিল। বুধবার দুপুরে ওই ক্লিনিকে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এসে সিলগালা করেন।
এ বিষয়ে সানজিদা রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকের অনুমোদন না থাকায় সেটি সিলগালা করা হয়েছে।