বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সত্যতা পান।
এ ঘটনায় জমির মালিক জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা, ট্রাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।