ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২২ জানুয়ারি ২০২৪
৯ ডিগ্রিতে নামল ঈশ্বরদীর তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। ফলে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন জানান,  সোমবার সকালে ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা। এ সপ্তাহে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।

রোববার (২১ জানুয়ারি) রাতে এ নির্দেশ দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস।

এদিকে উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!