রোববার সকালে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুলের ছেলে বিপ্লব। তারা দুইজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসছিলেন বিপ্লব হাসান ও তার বাবা। এ সময় পাটেশ্বরী এলাকায় পৌঁছালে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।