বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ওষুধ আনার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় রংপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার একটি কমিউনিটি হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কুন্দরহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।