ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাস চাপায় এনজিও কর্মী নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৩
মাইক্রোবাস চাপায় এনজিও কর্মী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে অফিসে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় হাফিজুর রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কৈডোলা মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, হাফিজুর রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলে তার কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি একটি এনজিওতে চাকরি করেন। পথে বিনন্দেরপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজুর। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

Advertisement

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!