ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতা দুইদিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৬ জানুয়ারি ২০২৪
সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতা দুইদিনের রিমান্ডে
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল -ফাইল ছবি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন, সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেল, অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও অ্যাডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ। 

Advertisement

গত ১০ জানুয়ারি পুলিশের ডিসি আজবাহার আলী এবং কোতোয়ালি থানার ওসি মাঈন উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে নগরীর ঝেরঝেরী পাড়া এলাকা থেকে আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত বছরের ২৭ মে আরেকবার পুলিশের হাতে গ্রেফতার হন খান জামাল। দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। নতুন ৪টি মামলাসহ প্রায় ২২টি মামলার আসামি আব্দুল আহাদ খান জামাল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!