গ্রেফতারকৃতরা হলেন- পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম শাহিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মো. আজমগীর হোসেন। এর আগে, মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ওসি মো. আজমগীর হোসেন বলেন, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরি এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলায় সোমবার ঐ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।