সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে এসব ছাগল ও হলরুমে চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুস্থ-অসহায়দের মাঝে এসব আর্থিক সহায়তার চেক এবং ভিক্ষুক পুনর্বাসন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্ব এ সময় আরো উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় পর্যায়ক্রমে জেলার সবকটি এলাকায় ভিক্ষুক পুনর্বাসনসহ অসহায়দের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
.png)