শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেন তারা। খবর পেয়ে ঐ ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। ঐদিনই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।
সজল দেব বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে উদ্ধার করেছি। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে প্রায় সময় অজগরসহ অন্যান্য প্রাণী।’
.png)
শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম বলেন, অজগর সাপটি উদ্ধার হয়েছে। এটি সম্পূর্ণ সুস্থ ছিল। উদ্ধার অজগরের আনুমানিক দৈর্ঘ ১২ ফিট এবং ওজন ১৫ কেজি হবে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে অজগরটি।