ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৩ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ধান ক্ষেত থেকে মর্জিনা বেগম নামে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরের উপজেলার আলিহাট ইউনিয়নে ধাওয়ানশীপুর গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মর্জিনা বেগম মহিলা একই ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের ফুল মিয়ার সাবেক স্ত্রী। প্রায় এক বছর আগে স্বামী তাকে তালাক দেওয়ায় গোবিন্দগঞ্জ থানার বানিয়াল গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ধাওয়ানশীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশের জমিতে ঐ নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে ঐ মাঠ থেকে মর্জিনা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় তার শরীরে কোনো চিহ্ন বা দাগ পাওয়া যায়নি। সন্দেহজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!