ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে একদিনে দুই মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১৩ জানুয়ারি ২০২৪
নীলফামারীতে একদিনে দুই মরদেহ উদ্ধার
ফাইল ফটো

নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে জয়নাল হোসেন ও নীলফামারী সদরের রামনগর ডাঙ্গা পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওসমান গনি রিপন।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জয়নাল। শুক্রবার দুপুরে ওষুধ মনে করে কীটনাশক পান করেন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই মারা যান তিনি। 

Advertisement

এদিকে নীলফামারী জেলা শহরের মায়ার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওসমান গনি রিপন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

জানা যায়, বাইসাইকেলে খালুর বাসা থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, কীটনাশক পানের বিষয়টি শুনেছি। চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি আমি জানি না। 

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!