ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১২ জানুয়ারি ২০২৪
মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার
বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার করা হয়

জেলার মনপুরা উপজেলায় একটি বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় ৩০ কেজি।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বালুরচর এলাকা থেকে কাছিমটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা এসে এটি মেঘনা নদীতে অবমুক্ত করেন।

বন বিভাগের মনপুরা রেঞ্জ অফিসার রাশেদুল হাসান বাসসকে জানান, শীত মৌসুম হলো কাছিমের প্রজননের সময়। তাই ধারণা করা হচ্ছে- কাছিমটি প্রজননের জন্য বালুর চরে এসে আটকা পড়ে। বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলে এ প্রজাতির কাছিমের অস্তিত্ব বিদ্যমান থাকলেও বিশ্বব্যাপী এটি সংকটাপন্ন।

Advertisement

তিনি আরো জানান, জলপাই রংয়ের প্রাপ্তবয়স্ক কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি। দুপুরের দিকে মেঘনা নদীতে এটি অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কাছিম ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!