ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে একে একে ১১৬টি ডিম ছাড়ল কাছিম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ১০ ডিসেম্বর ২০২৩
সেন্টমার্টিনে একে একে ১১৬টি ডিম ছাড়ল কাছিম
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সমুদ্র সৈকতের বেলাভূমিতে উঠে ১১৬টি ডিম ছাড়ল একটি মা কাছিম। ডিম ছাড়ার আধা ঘণ্টা পর পুনরায় সাগরে নেমে যায় কাছিমটি।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার সৈকতে এমন দৃশ্যটি চোখে পড়েছে স্থানীয়দের। যা পূর্বের মতো ক্যামেরাবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন বীচ কর্মীদের সুপারভাইজার জয়নাল উদ্দিন।

সুপারভাইজার জয়নাল জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দ্বীপের পশ্চিম সমুদ্র সৈকতে হঠাৎ সাগর থেকে একটি মা কাছিম ওঠে আসে। সেটি বেলাভূমিতে গর্ত করে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে একে একে ১১৬টি ডিম ছাড়ে। ডিম দেওয়া কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি।

সেন্টমার্টিনে কাজ করা পরিবেশে অধিদফতরের অফিস সহকারী আবদুল আজিজ জানান, শনিবার রাতে সৈকতের বেলাভূমি থেকে কাছিমের ১১৬টি ডিম আমাদের হেফাজতে নেয়া হয়েছে। মূলত দ্বীপে পর্যটকদের চাপসহ পরিবেশ বিপর্যয়ের কারণে মা কাছিম অনেকদিন তীরে আসা বন্ধ করেছে। কিন্তু এখন মানুষের উপস্থিতি একটু কম হওয়ায় শনিবার আবারো মা কাছিম তীরে এসে ডিম দিয়ে গেল। কাছিমের ডিমগুলো পরিবেশ অধিদফতরের মেরিন পার্কে নিয়ে রাখা হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ফোটানোর ব্যবস্থা নেয়া হবে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের পশ্চিম সৈকতে একটি মা কাছিম ১১৬টি ডিম ছেড়েছে বলে খবর পেয়েছি। এটা প্রকৃতির জন্য শুভ সংবাদ। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!