রোববার বিকেলে ১-৩ দিন বয়সের কাছিমের বাচ্চাগুলো মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।
.png)
জানা যায়, বিপন্ন প্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারের হোয়াইক্যং রেঞ্জাধীন মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে ৬০টি সামুদ্রিক কাছিমের বাচ্চা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয়। ডিমগুলো ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রাখার পর ডিম থেকে বাচ্চা ফুটে।
এ সময় উপস্থিত ছিলেন- হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, কোডেক নেচার এন্ড লাইফের সাইট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী ও সাইট ফ্যাসিলিটেটর মো. শাহাব উদ্দিন প্রমুখ।