ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১২ জানুয়ারি ২০২৪
ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি 
ছবি: সংগৃহীত

কনকনে শীতে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন। বেলা ১১টা পেরিয়ে গেলেও এখনো দেখা নেই সূর্যের। শুক্রবার এ উপজেলায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এটি ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ সপ্তাহে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।

Advertisement

এদিকে, উপজেলার প্রায় আড়াই লাখ মানুষের বিপরীতে সরকারিভাবে এখন পর্যন্ত তিন হাজার ২০০ শীতের কম্বল বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!