ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৩৬, ৬ জানুয়ারি ২০২৪
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার ৯টায় দশমিক ৮.৪  ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনে দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে, উত্তরের হিমেল হওয়ায় শীতের  তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে সকাল ও রাতভর তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!