জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ২৯৪ জন নারী-পুরুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, সরকারিভাবে প্রাপ্ত কম্বল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ বাড়ানোসহ সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান। সবাই সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসুন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মোহাম্মদ নুরুল হক, ইউপি সচিব মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউপি সদস্য আবদুল বাসেদ, মো. মোক্তার মিয়া ও ইনতাজ মিয়া প্রমুখ।