সরেজমিন দেখা গেছে, সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। মদিনা থেকে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বিমানবন্দর এবং বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া জানান, বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। চট্টগ্রাম থেকে সৌদি আরবগামী যাত্রীরা এখন বিমানের ফ্লাইটে সপ্তাহে তিন দিন জেদ্দা যাওয়ার সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম-মদিনা রুটে চলাচল করবে।
.png)
আগে যাত্রীদের বিভিন্ন গন্তব্য হয়ে প্রথমে সৌদি আরবের মদিনা এবং সেখান থেকে বাংলাদেশের ঢাকায় আসতো হতো। এরপর চট্টগ্রামে যাত্রীদের বিমান কিংবা সড়কপথে পৌঁছানোর জটিলতা থেকে মুক্তি মিলছে। তাই উচ্ছ্বসিত যাত্রীরা। বিশেষ করে পবিত্র হজ এবং ওমরাহ পালনকারীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।