ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি চালু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৮ জানুয়ারি ২০২৪
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি চালু
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার বন্ধ ছিল আমদানি-রফতানি। একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

তবে এদিন দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। 

সোমবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সোমবার বেলা সাড়ে ১১টায় পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

Advertisement

হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হিলি
লিংক সফলভাবে কপি হয়েছে!