ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত, যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৬ জানুয়ারি ২০২৪
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত, যুবদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত খাইরুল কবির সুমন -ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত খাইরুল কবির সুমন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। 

শনিবার দুপুরে উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চান্দিনার ৩নং মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির সুমনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Advertisement

চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!