ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, ১০ ডিগ্রিতে নামলো তাপমাত্রা 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ৬ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে জেঁকে বসেছে শীত, ১০ ডিগ্রিতে নামলো তাপমাত্রা 
ফাইল ফটো

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দিনাজপুরে জেঁকে বসেছে শীত। শনিবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ।

এদিকে, তীব্র শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেকেই। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। শুক্রবার একই সময় তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!