ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ১৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১১:০০, ২৮ ডিসেম্বর ২০২৩
টানা ১৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ফাইল ফটো

টানা ১৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এই জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ভোর ছয়টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা বুধবার ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে আরো কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ২৭ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২৬ ডিসেম্বর ১২.১ ডিগ্রি, ২৫ ডিসেম্বর ১১.৭ ডিগ্রি, ২৪ ডিসেম্বর ১১.১ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১৩.০ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯.৬ ডিগ্রি, ২১ ডিসেম্বর ৯.৬ ডিগ্রি, ২০ ডিসেম্বর ১০.১ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৯.৫ ডিগ্রি, ১৮ ডিসেম্বর ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি এবং ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!