সোমবার বিকেলে বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার আক্তার হোসেনের ছেলে ফেরদৌস আলম হৃদয় এবং বোদা উপজেলার ঝিনিক নগর এলাকার কালাম হোসেনের ছেলে জুলফিকার আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পৌরসভার থানাপাড়া এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালায় পুলিশ। এ সময় চার গ্রাম হেরোইন দুইজনকে গ্রেফতার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি মোজাম্মেল হক। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।