সোমবার বিকেলে সদর উপজেলার যাদবপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার ইছার উদ্দীন শেখের ছেলে তাজুল, সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহান্নারা খাতুন এবং একই গ্রামের আফসার আলীর স্ত্রী তানজিলা খাতুন।
জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজ এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুইজন নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।
.png)
ওসি আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য সাত লাখ টাকা। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।