ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২৪ ডিসেম্বর ২০২৩
রাজশাহীতে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
হেরোইনসহ দুইজনকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে জেলা ডিবির এসআই দাউদ উজ জামান আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে পুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার কর হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মোস্তাফিজ এবং তার স্ত্রী জাহিদা বেগম। মোস্তাফিজ পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।

Advertisement

এসআই দাউদ উজ জামান আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুঠিয়ার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামের নুরুল সরকারের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় হেরোইনসহ মোস্তাফিজ এবং তার স্ত্রী জাহিদা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম  হেরোইন উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!