ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে হেরোইনসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ১৪ ডিসেম্বর ২০২৩
পঞ্চগড়ে হেরোইনসহ আটক ১
আটক- প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হেরোইনসহ আপন ইসলাম নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার থেকে আটক করা হয়। আটককৃত আপন ইসলাম চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে অভিযান চালায় দেবীগঞ্জ থানা পুলিশ। এ সময় দুই দশমিক ৫২ গ্ৰাম হেরোইন, পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ আপন ইসলামকে আটক করা হয়।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!