ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইকেলের সিটের নিচে লুকানো ছিল ৮৬ লাখ টাকার সোনা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬, ১ জানুয়ারি ২০২৪
সাইকেলের সিটের নিচে লুকানো ছিল ৮৬ লাখ টাকার সোনা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ভার‌তে পাচারের সময় সীমান্ত থে‌কে ৮টি সোনার বার উদ্ধার ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। উদ্ধকারকৃত সোনার দাম ৮৬ লাখ টাকার বেশি।

‌রোববার রাত পৌ‌নে ১২টার দিকে বি‌জি‌বির ৩৩ ব্যাটা‌লিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র আওতাধীন বৈকারী এলাকায় বি‌জি‌বির এক‌টি দল অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেলে করে সীমা‌ন্তের দি‌কে যাওয়ার প‌থে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল রেখে পালিয়ে যায়। পরে টহল দল ওই বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে বি‌শেষ কায়দায় লুকা‌নো ৮টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম, যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!