পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার মাদারীপুর সদর উপজেলার রাস্তি ৭নং এলাকার রবু বেপারী প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যাকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে এলে পরিবার তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ভীত হয়ে পড়ে। একপর্যায়ে জিজ্ঞেস করলে পরিবারকে রবু বেপারীর বিষয়টি খুলে বলে ভুক্তভোগী শিশু।
ভুক্তভোগীর পরিবার সদর থানায় বিষয়টি অবহিত করে ও অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসার জন্য তাকে ভর্তি রাখা হয়েছে।
.png)
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, শিশু ধর্ষণে অভিযুক্ত রবু বেপারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।