ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা পাড়ে মিলল মানুষের কঙ্কাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৩০ ডিসেম্বর ২০২৩
পদ্মা পাড়ে মিলল মানুষের কঙ্কাল
ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার পাড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের রাউৎগাঁও গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, বিকেলে পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা মাটিতে গেঁথে থাকা কঙ্কালের খুলি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৭টায় এসে মাটি খুঁড়ে খুলিসহ কঙ্কালের মাথা, মুখমণ্ডল, শরীরের পাজর ও পায়ের হাড়গোড় বের করে।

লৌহজং থানার এসআই মোস্তফা কামাল বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কঙ্কালটি নারী নাকি পুরুষের, কিংবা বয়স শনাক্ত করা সম্ভব নয়।

Advertisement

এ সময় মাওয়া নৌ পুলিশ স্টেশনের এসআই মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্ধার করা কঙ্কাল থানায় নিয়ে গেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!