শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলীর নিমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল। তিনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা। আহত হয়েছেন তার ছেলে মোহাম্মদ ইয়ামিন।
স্বজনরা জানান, ছেলে ইয়ামিনকে পাহাড়তলীর চক্ষু হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ইকবাল। পাহাড়তলীর নিমতল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির পণ্যবাহী লরি। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। আহত হন ইয়ামিন।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় ইকবালের নিহতের খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।