নিহতের সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন রূপচান। পরে এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে রেল লাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)