ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকনিকের বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ২৮ ডিসেম্বর ২০২৩
পিকনিকের বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৪
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পিকনিকের বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন এবং বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুবুল হক। 

Advertisement

তিনি বলেন, হারবাং এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেল ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো আটজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে। 

তিনি আরো জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!