বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মোল্লাহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ শেখ মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে মোল্লাহাট বাজারে একটি টেম্পু সাইফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার পর চালক পালিয়ে যান।
.png)
মোল্লাহাট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।