কর অঞ্চল-খুলনা আয়োজিত বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা সম্মাননা প্রদান ২০২২-২৩ অনুষ্ঠানে তাদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) জিএম আবুল কালাম কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন- খুলনা কর অঞ্চলের কর কমিশন (আপীল) মো. তোহিদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনরেট এর কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী আমিনুল হক প্রমুখ।
.png)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার ৭৭ জন সেরা করদাতাকে এ সম্মাননা প্রদান করা হয়।