ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকশীগঞ্জে জুয়াড়িসহ গ্রেফতার ১০

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৩
বকশীগঞ্জে জুয়াড়িসহ গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে নয়জন জুয়াড়ি ও হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মাইছানিরচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে মাইছানিরচর গ্রামে জুয়াড় আসর থেকে রং মিয়া (২৫), ইউনুছ আলী (২৪), আনারুল ইসলাম (২৮), আলীর হোসেন (৩৮), জামান মিয়া (৫৫), খোরশেদ আলম (৩৮), গদা মিয়া (৩০), লাল মিয়া (৩২) ও মানিক আলী (৩৭)। পুলিশ এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরাঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর গ্রামে প্রতিনিয়ত জুয়া খেলা চলে আসছিল। ঘটনার খবর পেয়ে ডিবি পুলিশ শাখা-২ এর একটি টিম আজ ভোররাতে মাইছানিরচর গ্রামে অভিযান চালায়। অভিযানে ঐ নয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

Advertisement

ডিবি পুলিশের ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, ভোরে বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামের রফিকুলের ছেলে সোলায়মান হোসেনকে হেরোইনসহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!