ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২৫ ডিসেম্বর ২০২৩
সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।সোমবার দুপু‌রে জেলার কলারোয়া থানার কাজিরহাট বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. শিমুল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের শহীদ আলীর ছেলে।

ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!