ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ক্লিনিকে অগ্নিকাণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯, ৯ ডিসেম্বর ২০২৩
সাতক্ষীরায় ক্লিনিকে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি মুদি দোকানের তেল থেকে সৃষ্ট আগুনে সাকিব মেমোরিয়াল ক্লিনিক আংশিক পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ক্লিনিকটিতে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, ওই ক্লিনিকের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে অপারেশন থিয়েটার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 

Advertisement

কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ওবায়দুল্লা জানান, ক্লিনিক ভবনের পাশের কেরোসিন তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন তারা। সেখান থেকে আগুন ক্লিনিক ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাইদুল এন্টারপ্রাইজের তেলের ড্রাম থেকে এ অগ্নিকাণ্ড ঘটে, কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্লিনিকে অবস্থানকারী রোগীদের বের করে নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!