ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ২৪ ডিসেম্বর ২০২৩
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, ঘন কুয়াশায়  নৌ দুর্ঘটনা এড়াতে রোববার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল। 

Advertisement

তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে সব যানবাহন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!