ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: কাজীরহাট-আরিচা রুটে বন্ধ ফেরি চলাচল

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ২৪ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশা: কাজীরহাট-আরিচা রুটে বন্ধ ফেরি চলাচল
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় পাবনার কাজীরহাট-আরিচা রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাজীরহাট-আরিচা রুটে চারটি ফেরি চলাচল করে। ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টার দিকে যমুনা নদীতে দুইটি ফেরি আটকা পড়ে। এরই মধ্যে কাজীরহাট ঘাট থেকে আরিচায় যাচ্ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি ও আরিচা ঘাট থেকে কাজীরহাট ঘাটে আসছিল বেগম সুফিয়া নামের ফেরি। ফেরি দুইটি আটকা পড়লেও কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাজীরহাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে বেশকিছু যানবাহন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!