ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের ১১ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৩
ফের ১১ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকালে সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। রোববার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, রোববার ভোর সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ৭ দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রিতে উঠানামা করলেও শনিবার (২৩ ডিসেম্বর) রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর এ জেলায় গত দুইদিন ধরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে কুয়াশার পরিমাণ কমে আসলেও অব্যাহত রয়েছে পাহাড়ি হিমেল বাতাসের সঙ্গে শীত। এতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুর্ভোগে পড়ছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষ।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!