এই মিলন মেলায় অংশগ্রহণ করেন, বাইকার্স অব শেরপুর (বস্), নালিতাবাড়ি বাইকার্স কমিউনিটি (এনবিসি), শেরপুর রাইডার্স, শেরপুর বাইক রাইডার ক্লাব (এসবিআরসি), শেরপুর বাইকার্স কমিউনিটি (এসবিসি), ইয়ামাহা রাইডার্স ক্লাব শেরপুর, বিডি বাইক হান্টারর্স (বিবিএইচ) গ্রুপ।
এতে অতিথি হিসেবে ছিলেন, মোটরসাইকেলে বিভিন্ন জেলা ও স্থান ভ্রমণকারী মানবাধিকার কর্মী ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, অ্যাডভোকেট মো. আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সেলিম রেজা, রাইডার্স বিডি গ্রুপের অ্যাডমিন মো. জুয়েল রানা।
.png)
বাইকার আল-আমিন রাজু বলেন, আমরা সারাবছর শখের বশে দেশ-বিদেশের নানা জায়গায় ভ্রমণ করি। দেশের প্রায় সব বাইকারদের আমরা ফেসবুক টুইটার-ইনস্টাগ্রামে ফলো করি বা কেউ আমাদের করে। কিন্তু সামনা সামনি আমাদের খুব একটা দেখা হয় না। এই উৎসবের মধ্য দিয়ে আমরা একসঙ্গে একত্রিত হতে পারি। এটা খুবই আনন্দদায়ক।
আয়োজক সদস্য ফয়জুল হাসান ও সুলতান মাহমুদ জানান, শেরপুরে বাইকারদের সাতটি গ্রুপ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে। এই ভ্রমণকারীদের একত্রে করার উদ্দেশে এই মিলন মেলার আয়োজন করা হয়। অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে সারাদেশের কয়েক হাজার বাইকারদের অংশগ্রহণে আরো একটি মিলন মেলার পরিকল্পনা চলছে।
এবারের মিলন মেলায় এই সাতটি গ্রুপের দুই শতাধিক বাইকার দেশের বিভিন্ন স্থানে মোটরবাইক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া বাইকাররা নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানান পরামর্শ প্রদান করেছেন।