ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নববধূর শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ২২ ডিসেম্বর ২০২৩
নববধূর শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর
ছবি: সংগৃহীত

কনে মেহেরুন আক্তার হীরা। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে তাকে বিয়ে করতে আসবে বর। প্রায় তিন মাস আগে মেহেরুন আক্তারের সঙ্গে আল আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান বর আল-আমিন শ্রাবণ। দুপুরে রূপগঞ্জের রূপসী বর নিতে হেলিকপ্টার আসার খবরে সেখানে ছুটে যান শ্রাবণের আত্মীয়-স্বজন থেকে শুরু করে আশপাশের এলাকাবাসী। ছোট শিশু ও যুবক বৃদ্ধরা হেলিকপ্টারের সামনে এসে ভিড় জমায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাংগাং রোড হিরাঝিল এলাকায় হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে আসতে যান বর আল-আমিন শ্রাবণ।

স্থানীয়রা জানান, রূপসী এলাকার এ দিন আতরুদ্দিনের ছেলে আল-আমিন শ্রাবণ ও হীরাঝীল এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। স্ত্রী হীরা তার স্বামীকে বিয়ের আগেই জানিয়ে ছিলেন তার শখ বর তাকে হেলিকপ্টারে করে বিয়ে করে নিয়ে যাবেন। স্ত্রীর শখ পূরণ করতে শ্রাবণ হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যান। দুপুরে রূপগঞ্জের রূপসী বর নিতে হেলিকপ্টার আসার খবরে সেখানে ছুটে যান শ্রাবণের আত্মীয়-স্বজন থেকে শুরু করে আশপাশের এলাকাবাসী। ছোট শিশু ও যুবক বৃদ্ধরা হেলিকপ্টারের সামনে এসে ভিড় জমায়।

Advertisement

বর আল-আমিন শ্রাবণ বলেন, আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার। এছাড়া আমার বাবা-মা চেয়েছেন যেন আমি আমার হবু স্ত্রীর শখটা পূরণ করি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি। 

নববধূ মেহরুন আক্তার হিরা বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে, তাই অনেক খুশি। নতুন সংসারের জন্য সবার দোয়া চাই।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!